শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় রাবার বাগানের ২৫ শ্রমিককে অপহরণের অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে। অপহৃতরা ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানী, আহসান উল্লাহ কোম্পানী, হুমায়ুন কোম্পানী ও সোনামিয়া কোম্পানীর রাবার বাগানে ট্রেপারের কাজ করতেন।
অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৫ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
 ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা। রবিবার সন্ধ্যা নাগাদ অপহৃতদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বাগানের মালিক মো. শাহজাহান জানান, সন্ত্রাসীরা তার বাগান থেকে ১২ ট্রেপারকে নিয়ে গেছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব ট্রেপারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবী করেছিল, দাবীকৃত চাঁদা না পেয়ে তাদেরকে অপহরণ করে। অপহরণের পর তার কাছে ৬ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। অপহৃত অন্যদের কাছ থেকেও পৃথক মুক্তিপন দাবী করার বিষযটি শুনেছেন বলেও জানায় বাগান মালিক শাহজাহান।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘অপহরণ কারা করেছে ঠিক জানি না। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছি না।’
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি ২০ জনের মতো শ্রমিককে অপহরণ করা হয়েছে। কে বা কারা অপহরণ করেছে তা জানা যায়নি।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।