শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের ইসলামপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামি আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
জামালপুর জেলার ইসলামপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ (২৪)।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি।
গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ডেভিল হান্ট অপারেশনে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
রোববার(১৬ফেব্রুয়ারি)আটক ইমরান চৌধুরী আকাশকে ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন,’আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যার এজাহারভুক্ত আসামি। তাঁকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।