শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে রাণীনগর থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত মুনছুর আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৬০), বোদলা গ্রামের মৃত শহিদুল্লার ছেলে জারজিস হাসান মিঠু (৪৫) ও চকাদিন পূর্বপাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে সুলতান মাহমুদ (৪৩)। এদের মধ্যে আনোয়ার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, মিঠু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুলতান কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, চলমান অপারেশন ডেভিল হান্টে রাণীনগর থানার একটি মামলায় তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।