শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ভারড়া ইউনিয়নে সাবেক মন্রীর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন।
তিনি স্বাধীনতা ঘোষনা করেই ক্ষান্ত হয়নি। তিনি মাঠে ময়দানে যুদ্ধে নেমে পড়েন। দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ সময় ভার গ্রহন করে সারা দেশে খাল খনন কার্যক্রম হাতে নেন। ওই সময় শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের সাথে উপস্থিত থেকে নাগরপুর উপজেলা নলসন্ধায় খাল খননে অংশ গ্রহণ করেন  সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নেতা নূর মোহাম্মদ খান।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান।
শনিবার বিকেলে উপজেলার ভারড়া ইউনিয়নের সাধারণ জনগন এ মতবিনিময় সভার আয়োজন করেন। মো.শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সাধারন সম্পাদক এ কে এম ফরিদুজ্জামান কোহিনূর, ব্যারিস্টার নুসরাত খান, মুঞ্জুর মুর্শেদ, মুহিত ইমাম, নাসির উদ্দিন, সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।