শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বিএনপি’র মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁ সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সাপাহার সদরের জিরো পয়েন্ট সংলগ্ন আদি ইসলামিয়া চাপাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা হয়েছে। উল্লেখ্য আগামী ২২ নভেম্বর ২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনপির সাপাহার উপজেলা শাখার দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে উক্ত কাউন্সিল কে কেন্দ্র করে দুটি প্যানেলে চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। প্যানেল দুটি হলো সভাপতি পদে রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে ২জন শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আনসারী।ওপর প্যানেল টি তে সভাপতি পদে মোখলেসুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক পদে সারোয়ার জাহান চৌধুরী (লাবু) , সাংগঠনিক সম্পাদক পদে ২জন আব্দুল্লাহ আল মামুন ও মোস্তাফিজুর রহমান বাদল। উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহ আলম এর সভাপতিত্বে ও প্যানেল সাংগঠনিক প্রার্থী আব্দুল্লাহ আনসারীর পরিচালনায় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান কল্লোল,কাউন্সিলর পদের প্যানেল সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী(বেনু), সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদক প্রার্থী শফিকুল ইসলাম,আহবায়ক সদস্য তরিকুল ইসলাম সহ এ সময় বাঃলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ,কর্মী সমর্থক, ৬ ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ন আহবায়ক সহ অন্যান্য নেতৃ বৃন্দ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।