শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ব্যাংকে চাকরির পাশাপাশি গবেষণা করেন রেজোয়ানুল হাসান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
গবেষণা হলো সমাজের জটিল সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করে এবং সেগুলোর সমাধানের পথ দেখানোর বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। টাঙ্গাইলের গোপালপুরের ন্যাশনাল ব্যাংক শাখায় অফিসার পদে কর্মরত থাকার পাশাপাশি নতুন আবিষ্কারের নেশায় মগ্ন রেজোয়ানুল হাসান।
অবসর পেলেই বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে মানুষের কাছে তার গবেষণা গুলোর প্রদর্শনী করেন।
 শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে, গোপালপুর গোহাটা সংলগ্ন তেমনি এক প্রদর্শনীর আয়োজন করেন তিনি।
তার উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে ‘হ্যাপি ভিলেজ’ যেখানে তিনি স্বপ্ন দেখেন রাষ্ট্রের শত ভাগ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি, জিরো কার্বন নিসরন প্রকল্প, ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং, অগ্নি নির্বাপক বিল্ডিং ও অবকাঠামো নির্মাণ, যুদ্ধ বিমান নিরাপদে ল্যান্ডিং প্রযুক্তি, গরিবের ক্রেং, নিরাপদ জাহাজ ও উড়োজাহাজ, তার বানানো জিনিয়াস টেবিল মহাবিশ্ব থেকে সমগ্র পৃথিবীর সবকিছুই প্র্যাকটিক্যাল শিখতে পারে শিক্ষার্থীরা। এছাড়াও তিনি দাবি করেন, অর্থনীতির উন্নয়ন ও ব্যাংকিং সেক্টরের জন্য গবেষণা আছে তার। পদার্থ বিজ্ঞান, ভূগোল ও জ্যেতিবিজ্ঞান শাখায় গবেষণা রয়েছে তার।
তিনি আরো জানান,  বিজ্ঞানী নিউটন ও বিজ্ঞানী আইনস্টাইনের গবেষণা প্রকল্প থেকে পৃথিবী ও মহাবিশ্বকে তিনি অন্যভাবে চিন্তা করেছেন। প্রমান করেছেন পৃথিবী ও মহাবিশ্ব দুটি আলাদা বিষয় এবং এই মহাবিশ্বের জন্য তিনি একটি ইকুয়েশন এর গবেষণা করছেন, তার আবিষ্কৃত সমীকরন হচ্ছে এলএফ=ই,এম,এনজি. বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ও গ্রেগরি ক্যালেন্ডার ব্যবহার করে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্প উদ্ভাবন করেছেন এবং শত শত প্রশ্নের সমাধান করেছেন।  গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এআই, চতুর্থ শিল্পবিপ্লব ও গুণগত শিক্ষা।
তার দাবি, সামান্য সুযোগ পেলে বাংলাদেশকে দ্রুতই উন্নত বিশ্বের দেশে পরিণত করতে সক্ষম হবেন। এজন্য সবার কাছে  সার্বিক সহযোগীতা কামনা করেন গবেষক।.
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সাখুয়া ইন্দ্রপুর গ্রামের মৃত মোঃ আব্দুল গফুর তালুকদারের ছেলে রেজোয়ানুল হাসান. ৬ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।