শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ইপিজেডের বর্জ্য অপসারণের জন্য আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে ভবদহ পানি নিস্কাশণ ও কৃষিজমি রক্ষা জোটের আয়োজনে ইপিজেড এর বর্জ্য অপসারণের জন্য তৈরী খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় উপজেলার নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহা সড়কের সৌরভ প্লাজার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আনুঃ দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল লতিফ বিশ্বাস, মোঃ ফিরোজ আহমেদ, সাবেক শিক্ষক সুনীল দাস, মতলেব সরদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, শিক্ষক আবুল হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান (হাবিব), বন্ধু কল্যাণ সংস্থার সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, রুডোর নির্বাহী পরিচালক সৈয়দ শিরাজুল হকসহ শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ভবদহের পানি অপসারণের গুরুত্বপূর্ণ মাধ্যম আমডাঙ্গা খালের প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। ওই মানববন্ধনে “ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই”সহ ভবদহ স্থায়ী সমাধানের  স্লোগানের দাবি ব্যানার মানববন্ধনকারীদের হাতে হাতে দেখা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।