শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়িতে ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
অপারেশন ‘ডেভিল হান্টে’ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য  চোচু মং মার্মা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার  (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি  উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে চোচু মং মার্মাকে গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
তিনি নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মগা অং মার্মা”র ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুচো মং মার্মা বিগত আওয়ামীলীগ সরকার আমলে একটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আরেকটি বিস্ফোরক মামলা হয় তার বিরুদ্ধে। সে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সে তালিকাভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক   বলেন, চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।  অপরেশন ডেভিল হান্ট এর অভিযানে  তাকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবারে সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।