শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে দিনব্যাপী পুষ্টি মেলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁর রাণীনগরে সহজলভ্য পুষ্টিগুন সম্পর্ন্ন খাবার বিষয়ে সচেতনতামূলক দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইফাদ এবং পিকেএসএফ’র অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান সহ প্রায় ১২শ শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।

 মৌসুমী এনজিও’র নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে এবং আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাহে আলম সরওয়ার, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, মৌসুমী’র উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, মৌসুমীর আবাসিক চিকিৎসক ডা. মুক্তাদির রহমান, মৌসুমী’র উপ-সহকারী পরিচালক (কমর্সূচি) লিয়াকত আলী, আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজুল ইসলাম প্রমুখ।
এ মেলায় ১০টি স্টলে শিশু, অভিভাবক ও দর্শনার্থীদের বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয়। দর্শনার্থীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পীদের পরিবেশনায় পুষ্টি ও সচেতনতামূলক গান ও নাটক অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।