শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আসলে দেশে একটা হতাশা কাজ করছে। মানুুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। সামনে মাহে রমজান। এটি সারা বিশে^র মুসলিমদের জন্য সব চেয়ে পবিত্র মাস। বাংলাদেশে মাহে রমজানে সাঘাতিক শঙ্কা নিয়ে মানুষ আছে। বাজারে কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কি হবে। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনও সম্পর্ক নেই। ভিশন কষ্টে আছে মানুষ। আবার এটা সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিৎ। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায়। এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।’
এদিকে, কাদের সিদ্দিকী তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ, জেলা কৃষকশ্রমিক জনতালীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।