শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
দীর্ঘ ২১ বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরূম এ বিষয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট মোঃ হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ফরিদুল হক, নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় ঝালকাঠি ঈদগাহ মাঠে প্রায় অর্ধ লক্ষ লোকের গণজমায়েতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযয্ম হোসেন হেলাল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদদীন বাবর। সভাপতিত্ব করবেন জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মী সম্মেলন বাস্তবায়নের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরে যাতে যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনের কারনে সাধারণ মানুষের যাতায়াতে কোন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।