শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে ৪৩বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, পাহাড়ে চাঁদাবাজি বন্ধ,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,অবৈধভাবে পাহাড় কেটে মাটি,বালু ও কাঠ বিক্রয় ও পরিবহন রোধ এবং সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি রক্ষার্থে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে আয়োজিত মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় এসব বিষয়ে কথা বলেন রামগড় ৪৩ বিজিবির উপ অধিনায়ক মেজর নূর উদ্দীন আহমেদ।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন উপ অধিনায়ক মেজর নূর উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে সভায় বিজিবির পদস্থ কর্মকর্তা, মুক্তি যোদ্ধা কমান্ডার,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি),রাজনৈতিক নেতৃবৃন্দ,হেডম্যান-কার্বারী, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জোন উপ অধিনায়ক ৪৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় মাদক চোরা চালান ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা দেন এবং যেকোনো মূল্যে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটর রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পাহাড়ে অনিবন্ধিত রাজনৈতিক দল গুলোর চাঁদাবাজি বন্ধে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।