শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬-৪৮ সীমান্ত পিলার এলাকায় পৃথকভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দেশীয় তৈরী অস্ত্র-গুলি উদ্ধার ও ৬টি বার্মিজ গরুসহ বিপুল পরিমান খাদ্যপণ্য এবং ব্যবহার্য সামগী জব্দ করেছে ১১ বিজিবি।
বুধবার ((১২ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে অধীনস্থ ভালুখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাবার বাগান নামক স্থান বিকেলে উদ্ধার করে মালিকবিহীন১টি দেশীয় অস্ত্র এবং ১ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এদিকে একই দিন সকালে সীমান্তের ৪৬,৪৭ ও ৪৮ নম্বর পিলার এলাকা থেকে ব্যাগ ৫০টি‍,কাপ নুডুলস ৩৭২পিস,
বিস্কুট ৩১২ প্যাকেট,টেস্টিং সল্ট ১৫০ কেজি, মোবাইল প্যান্ট ১৯৫ টি,প্লাস্টিক মাদুর ১৬ টি,বেবি প্যান্ট ৮০টি, টি শার্ট ১৭০টি×২০০,কলস ৪৭ টি×৪০০,সিলভারের ডেকসি ১৫ টি, সিলভারের বল ৩৬ টি,সিলভারের ফরাত ০৯ টি,, তামাক পাতা ৪০, কে জি মেয়েদের সেন্ডেল ১৯০০ জোড়া ও ছেলেদের সেন্ডেল ২৯০ জোড়া। এসব মালের সিজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এছাড়াও ৬টি বার্মিজ গরু জব্দ করেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদকদ্রব্য প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।