শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে দুই ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদার এলাকার মেসার্স কে এম আর ব্রিক্স ও মেসার্স এস এ বি ব্রিক্স নামক ২টি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিক্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিক্সের স্বত্বাধিকারী সাবিনা ইয়াসমিনকে পৃথক পৃথকভাবে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।