শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে মোস্তাফিজুর রহমান রঞ্জু নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বাসাইল থানা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান রঞ্জু বাসাইল এসআরপাড়া এলাকার রবি মিয়ার ছেলে। তিনি বাসাইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা গেছে, বাসাইল থানা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল এসআরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোস্তাফিজুর রহমান রঞ্জুুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই এলাকায় মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।