শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানের লামায় ৪টি ইটভাটায় অভিযান, ৬ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহারের অভিযোগে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
পরিবেশ রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গত দুই মাস ধরে জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর ছড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে BMW ব্রিকসের মালিক হাবিবুর রহমান বেদারকে পাহাড় কেটে ইটভাটা পরিচালনার অপরাধে ২ লক্ষ টাকা, NRB ব্রিকসের মালিক হেলাল উদ্দিনকে ১ লক্ষ টাকা, 4BM ব্রিকসের মালিক খায়ের উদ্দিন মাস্টারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং YSB ব্রিকসের মালিক মোহাম্মদ মহিউদ্দিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রশাসনের পক্ষ থেকে এসব ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। একই সঙ্গে, ভবিষ্যতে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানটি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং লামা থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।