শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আগুনে পুড়ে লিয়াকতের স্বপ্ন পুড়ে ছাই, দশলাখ টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। ফলে দোকান মালিক লিয়াকতের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার তালতলা বাজারে বন্ধু ফিস হুক সেন্টারে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।

এতে আনুঃ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার।

বন্ধু ফিস হুক দোকানের মালিক লিয়াকত হোসেন বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত একটার দিকে ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়েছি। এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমাদের এই দোকানের উপর সংসার চলতো। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। ভুক্তভোগী লিয়াকত হোসেনের ছেলে রাব্বী মোল্যা বলেন, আমি ও আমার বাবা এই দোকান দেখাশোনা করি। গতকাল ও দোকানে নতুন মালামাল তুলেছিলাম। আর এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে জানতে চাইলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।