শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম কলেজে একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের আলীকদম কলেজে নতুন সেমিপাকা একাডেমিক ভবন ও অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী ২৫,) বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি কলেজ ভবন নির্মাণের জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলীকদম কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নতুন একাডেমিক ভবন ও অফিস কক্ষ নির্মাণের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।