শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

মানিকগঞ্জের দৌলতপুর বাজার  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্য উপজেলা বিএনপির লিফলেট বিতরণ ওপথ সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে দৌলতপুর বাজার বাসস্ট্যান্ড  শান্তি সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে পথ সভা ও শান্তি সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি আব্দুল মতিনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ কবির জিন্নাহ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ।এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক ,দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আবদুস সালাম,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক রবিন আহমেদ সামান,দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সহিদুল ইসলাম সুমন,থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ হুমায়ুন আহমেদ এলিট  প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ তার বক্তব্যে বলেন-বালাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্য ঐক্য , শান্তি সমাবেশ ও লিফলেট বিতরণ করা হচ্ছে জনগণ কে সচেতন করার লক্ষ্যে।

তিনি বলেন আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেনা।জনগণের গণতান্ত্রিক অধিকার পুন: প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃ প্রত্যাবর্তন।সবার জন্য স্বাস্থ্য সেবার নিশ্চিত করা সহ বিভিন্ন দফা উল্লেখ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।