শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আইন শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইন শৃঙ্খলা উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু। সাংবাদিক সমিতির ক্যাশিয়ার রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আখতার উল আলমের নিকট থেকে পুরস্কৃত হওয়ায় এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আবু হানিফ সরকার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ডাক্তার ফখর উদ্দিন ভূইঁয়া, মুশুলী ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার আব্বাস উদ্দিন, সাংবাদিক মাহাবুব আলম খান, খন্দকার সুফী আব্দুল্লাহ, এহতেশামউল হক শাহিন, প্রভাষক এহসানুল হক তানভীর, রমজান আলী, ফরিদ মিয়া সহ প্রমুখ। উল্লেখ্য, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ সাম্প্রতিককালে নান্দাইলে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার সহ নান্দাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত হন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।