শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের ৮ টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলেন ধলেশ্বরী ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান ধলেশ্বরী ফাউন্ডেশনের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুরের আটটি ইউনিয়নে শীত বস্ত্র  বিতরণের মধ্যে দিয়ে এই বছরের ন্যায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সমাপ্ত হলো,আলহামদুলিল্লাহ।
সোমবার(১০ ফেব্রুয়ারী)দিনব্যাপি  শীতবস্ত্র বিতরণের চতুর্থ অধিবেশন সপ্তম ও অষ্টম ইউনিয়ন ভাদ্রা ও দপ্তিয়র এলাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ধলেশ্বরী ফাউন্ডেশনের শীত বস্ত্র কার্যক্রম সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ভাদ্রা ইউনিয়নের কৃতি সন্তান  মোঃ কোহিনূর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ধলেশ্বরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পরামর্শ সভার অন্যতম সদস্য জনাব হাফিজুর রহমান আশরাফ।
আরও উপস্থিত ছিলেন ধলেশ্বরী ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুন্নুর ইসলাম,সহ-সভাপতি আবু বকর ইসরাফিল, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অফিস সম্পাদক খন্দকার ফেরদৌস করিম, ক্রীড়া সম্পাদক এন এম ইহসান, পাঠাগার সম্পাদক সুজন হোসাইন শুভ প্রমূখ। এসময় সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত  ছিলেন।
শীত বস্ত্র বিতরণের বিষয়ে ধলেশ্বরী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মু. আব্দুন্নুর ইসলাম বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া নাগরপুরের গনমানুষের এই প্রানের সংগঠন ধলেশ্বরী ফাউন্ডেশন শুরু থেকেই সেবামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এই শীতবস্ত্র বিতরণে বিশাল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন- নয়া নাগরপুরের স্বপ্ন নিয়ে ধারাবাহিক পথচলতে থাকা এই ধলেশ্বরী ফাউন্ডেশনের অন্যতম কাজ হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এমনকি সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে পৌছে গিয়ে সুখে দুখে বিপদে আপদে সর্বস্তরের সুবিধা বঞ্চিত মানুষের সাথে থাকা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।