শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঘিওরে বিএনপি’র প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
মানিকগঞ্জের ঘিওরে পয়লা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল বিকালে  প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
 পয়লা ইউনিয়ন বিএনপির  সভাপতি মোঃ মোশারফ হোসেন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড, মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,  জেলা বিএনপির সাবেক  কৃষি বিষয়ক সম্পাদক মো.লোকমান হোসেন,জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান  মাসুদ,  জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক  মোঃ কামরুল হাসান,  ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জানে আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের  লক্ষ্যে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসতে হলে মানুষের কাছে যেতে হবে। তাদের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপি কে ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক  তারেক রহমানের হাত শক্তিশালী  হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।