শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দেশে আর কোন অপশক্তির তৎপরতা চলতে দেয়া হবে না – রফিকুল ইসলাম খান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল।আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া দল।বাংলাদেশে আর কোন অপশক্তির তৎপরতা চলতে দেয়া হবে না।সরকারের ভিতরে  আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে।তারা রাষ্ট্রকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে নানামুখী অপ তৎপরতা ও  বিশৃঙ্খলা সৃষ্টি করছে।তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।  বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাও:রফিকুল ইসলাম খান এ কথাগুলো বলেন।হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর,আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাও: রাকিবুল ইসলামের সভাপতিত্বে গতকাল সোমবার দুপুরে হাটিকুমরুল চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।দুইটি পর্বের  প্রথমে প্রতিনিধি সম্মেলন ও পরে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উল্লাপাড়া- সলঙ্গার লড়াকু সৈনিক মাও: রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর শাহীনুর আলম,সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী,সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য হোসাইন আলী, সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ, সেক্রেটারী রাকিবুল হাসান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সোলাইমান হোসেন সহ অনেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।