শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবান পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ অফিস কনফারেন্স রুম বান্দরবান জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ মাসের বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার),  পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা । সভায় পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
পুলিশ সুপার বলেন বান্দরবান পার্বত্য জেলার ০৭ থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা জন্য থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। স্থায়ী জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন করে জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পাশাপাশি বান্দরবান জেলায় দর্শনার্থী পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে। সর্বোপরি সমগ্র জেলায় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশের দ্বারা সাধারণ জনগণ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় ভালো কাজের জন্য তদন্তকারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।