শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পঞ্চগড়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি অভিযানকারী দল। জানাগেছে, জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই,পঞ্চগড় এর গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মইনউদ্দীন কবিরের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক সহ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি চৌকশ রেইডিং টিম রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১০টায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ভোটগজ বর্ষালুপাড়া এলাকায় দুলাল হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। দুলাল হোসেন (৪৪) ওই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। এনএসআই’র সহযোগিতায় অভিযানকারী রেইডিং টিম দুলালের বাড়ী ঘেরাও করে বসতঘরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে ঘরের ভিতরে চৌকির নিচ হতে একটি বস্তার ভিতর রক্ষিত অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত মাদক ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ধূর্ত মাদক কারবারী দুলাল ও বালাপাড়া গ্রামের মাদক স¤্রাট সহিদুল সটকে পড়ে। পরে জব্দকৃত ফেনসিডিলসহ রাতেই আটোয়ারী থানায় এসে একটি এজাহার দায়ের করেন অভিযানকারী দলের নেতৃত্বদানকারী কর্মকর্তা। পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ. এস. এম মঈনউদ্দীন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পলাতক ১নং আসামী দুলাল এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় ও পলাতক ২নং আসামী সহিদুল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪০ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক কারবারীদের ধরতে আটোয়ারী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।