শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ উদ্বোধণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলায় ৩দিন(১০-১২ ফেব্রুয়ারী্) ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়। মেলার শুভউদ্বোধণ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।
 
 
সোমবার(১০ ফেব্রুয়ারী) শার্শা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঐ মেলায় প্রায় ১৪টি কৃষি প্রযুক্তি প্রদর্শন স্টল স্থান পায়। কৃষি’র প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সার্বিক ধারনা দিতে মেলা স্থলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ঐ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা শার্শা উপজেলার কৃষি অফিসার-দীপক কুমার সাহা।
 
 
এ সময় আলোচনা মঞ্চে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু,প্রাণীসম্পদ কর্মকর্তা-তপু কুমার সাহা,সিনিয়র মৎস কর্মকর্তা-পলাশ বালা, ডেপুটি জেনারেল ম্যানেজার(পল্লী বিদ্যুৎ,শার্শা) দেবাশীষ ভট্টাচার্য।
 
 
“প্রযুক্তির ব্যবহারে ফসল উৎপাদনে ভরবো দেশ,গড়বো এবার সোনার দেশ” এই প্রতিপাদ্য নিয়ে সভার সভাপতি, শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,তার স্বাগতিক বক্তব্যে বলেন-“মেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তা পদ্ধতিতে সবজি, আদা চাষ, আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রদর্শন, শষ্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ভাসমান বেডে সবজি চাষ, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, সর্জন পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ ফসল চাষ/জৈব কৃষি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ প্রদান করা হবে”। 
 
 
এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.কাজী নাজিব হাসান বলেন-“কৃষিই সমৃদ্ধি” ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডব্লিউএম,ডিএই পার্ট ) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর ৩ দিন ব্যাপী এ মেলায় ১৪ টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে। যা থেকে কৃষক এবং কৃষি উদ্যোক্তরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন।
 
 
কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষি উদ্যোক্তাদেরকে মেলা শেষে পুরস্কৃত করা হবে বলে ঐ কৃষি কর্মকর্তা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।