বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার সাভারে বনগাঁও ইউনিয়নে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ) বিকেলে কোন্ডা বাজারে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। বনগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাডভোকেট আবু হানিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার কৃষক দলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান শাহিন, সাভার পৌর কৃষকদলের সভাপতি মোঃ আব্দুল মান্নান, কৃষকদল নেতা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
সাভারে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫