শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত বিনিময়  সভা অনুষ্ঠিত ” শনিবার (৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টায় জামায়াতে ইসলামীর দৌলতপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর মনোনীত মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আবু   বকর  সিদ্দিক,  বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ওমর ফারুক পরিচালক সংসদীয় আসন মানিকগঞ্জ ১, জেলা কর্ম পরিষদের সদস্য মানিকগঞ্জ,  যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা তছলিম উদ্দিন, অ্যাডভোকেট মনোয়ারুল হক সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশি মানিকগঞ্জ জেলা, হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম সাবেক সেক্রেটারি জামায়াতে ইসলামী দৌলতপুর  উপজেলা শাখা, মোঃ আব্দুর রহমান সভাপতি ইসলামী ছাত্রশিবির দৌলতপুর উপজেলা শাখা প্রমুখ। অনুষ্ঠান  সঞ্চালনা করেন মোঃ আবুল বাশার মাস্টার সেক্রেটারি জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের কথা বন্ধ করতে বিগত সরকার জামায়াতের উপর দীর্ঘ ১৬ বছর স্ট্রীম রোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসী দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছিল। কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছে। তিনি সকল কর্মীদের কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।