শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

মধুপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
শনিবার(০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ  জামায়াতে ইসলামী মধুপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা জামায়াতের  আমীর অধ্যাপক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি মোল্লা মামুন আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ। তিনি বলেন যুবকদের আগামীর বাংলাদেশ বিনির্মানে নেতৃত্ব দিতে হবে। যুবকদের মাধ্যমেই দেশ বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাড়াবে ইনশাআল্লাহ। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ভারতকে বন্ধু হিসেবে দেখতে  চাই  প্রভু হিসেবে নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে  বাংলাদেশে কোন যুবক বেকার থাকবে না, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জাকাত দেওয়ার জন্য কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জেলা পেশাজীবী সম্পাদক অধ্যক্ষ মোন্তাজ আলী, বায়তুলমাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলা যুব সম্পাদক  মাওলানা বোরহানুল ইসলাম, সাবেক জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, ঘাটাইল  উপজেলা আমীর মো. রাসেল মিয়া, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক,  টাংগাইল শহর জামায়াতের  সেক্রেটারি মো. সাইফুল  ইসলাম,  মধুপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. রিজোয়ানুল্লাহ খান, মধুপুর উপজেলা যুব বিভাগ সভাপতি মো. সাইফুল্লাহ বিন মানসুর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।