শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)এর বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)এর বার্ষিক সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার  দূপুরে  নওগাঁর ঐতিহ্যবাহি ভ্রমণ স্পট ডানা পার্কে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখার উদ্যোগে ও জেলার ১১টি  উপজেলা শাখার  সাংবাদিকদের নিয়ে উক্ত ব্যাৎসরিক সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃখোরশেদ আলম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্দা উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ডাঃ ইকরামূল বারি টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মোঃমাসুদ হায়দার টিপু,জেলা সেচ্ছাসেবক দলের সাঃসম্পাদক  মোঃসফিউল আজম টুটুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ও ১১ টি উপজেলার বিভিন্ন  মিডিয়ার প্রতিনিধি গন।
প্রধান অতিথি ডাঃইকরামূল বারি টিপু তার বক্তব্যে বলেন,সাংবাদিক জাতির দর্পন, আপনারা বিভিন্ন গ্রাম পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে কোন ঝামেলায় পরলে আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের সব সময় পাশে থাকবো। কোন ভয় ভীতির কাছে মাথা নত না করে, সঠিক তথ্য জাতীর কাছে তুলে ধরবেন। শেষে এক মনমুগ্ধকর প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।