শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে ৩৩ মিয়ানমার নাগরিক আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের আলীকদম থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী, শিশুসহ ৩৩ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আলীকদম সদর ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কতিপয় রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আলীকদমের একটি টহল দল সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। অভিযানকালে আলীকদম আমতলী আশ্রয়ণ প্রকল্প থেকে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৯ জন মহিলা, ১০ জন পুরুষ ও ১৪ শিশু রয়েছে।
আলীকদম ৫৭ বিজিবির নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।