শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে সিগনেচার-৯৪ এর নতুন কমিটি গঠন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুরের এসএসসি-৯৪ এবং এইচএসসি-৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মানবিক ও সামাজিক সংগঠন সিগনেচার-৯৪ (একটি সীমাবদ্ধ দাতব্য প্রতিষ্ঠান)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বীরগঞ্জের কলেজ রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে মোঃ শামীম আকতার সজীব (জ্যেষ্ঠ প্রভাষক) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হারুনুর রশিদ কাঞ্চন (ব্যাংকার-পিও) নির্বাচিত হয়েছেন।
এসময় নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে কমিটি গঠন করা হয়। এসময় তিনি বলেন,  “সিগনেচার-৯৪ শুধুমাত্র বন্ধুত্বের বন্ধন নয়, এটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন কমিটির নেতৃত্বে আমরা মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করবো।”
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি:মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ আসাদুজ্জামান চৌধুরী মামুন, সোহেল আহমেদ, হাসান শহীদ মোহাম্মদ তফেরদৌস রনি।যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইউনুস আলী ও হেরম্ব রায়।
সাংগঠনিক সম্পাদক: মোঃ রুস্তম আলী (রবিন), দপ্তর সম্পাদক: আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ নার্গিস আক্তার কেয়া প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন রফিকুল আলম বাবুল, সাইদুর রহমান, মেজবাহুল ইসলাম বকুল, আইয়ুব আলী, আকতার হোসেন, মোঃ ইউনুস আলী, মোঃ রুস্তম আলী (রবিন), আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।