শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে প্রেমিকের বাড়ি প্রেমিকা, অতঃপর 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে প্রেমের টানে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে সন্তানসহ প্রেমিকের বাড়িতে এসে উঠেছে প্রেমিকা। যে কারণে ক্ষুব্ধ হয়ে মা-বাবা ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামে এঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গেছে, সাত বছর আগে ২০১৯ সালের শেষ দিকে  যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী পপি রানী দাস (৩০) এর সাথে অভয়নগর উপজেলার মহাকাল ঘোষপাড়া এলাকার বিধান হালদারের ছেলে তন্ময় হালদার (২৮) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সে সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। তারপর থেকে এক পুত্র সন্তানের জননী পপি বিয়ের চাপ দিলে তন্ময় নানা টালবাহানা করতে থাকে।

একপর্যায়ে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ছেলে অঙ্কিত বিশ্বাসকে (২) নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে তন্ময়ের বাড়িতে এসে হাজির হয় পপি। ঘটনা জানাজানি হলে ছেলে তন্ময়কে ত্যাজ্যপুত্র ঘোষণা করে বাড়ি থেকে বের করে দেয় বাবা-মা।

এরপর রাতে বন্ধুর বাসায় রাত্রিযাপন শেষে সকালে প্রেমিকাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক তন্ময়। পরে তন্ময়ের বাড়ির সামনে শাহিদুলের মুদিদোকানে বিয়ের দাবিতে অনশনে বসে প্রেমিকা পপি।

বৃহস্পতিবার রাতে সেখানে আচমকা হাজির হয় তন্ময় হালদার। এ সময় বিষয়টি স্থানীয় এলাকাবাসী মীমাংসা চেষ্টা করে। কিন্তু তন্ময়ের মায়ের ফের ত্যাজ্যপুত্র ঘোষণায় এলাকাবাসীর চেষ্টা ব্যর্থ হলে তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে পপি রানী বলেন, আমি তন্ময়কে ভালোবেসে স্বামী সংসার ছেড়ে চলে এসেছি।

তবে প্রেম ও শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে তন্ময় বলেন, সে আমার একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশিকিছু নয়।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।