শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

মিরিকপুর গঙ্গাচরন তপশিলি উচ্চ বিদ্যালয়ের ৮০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের বাসাইল উপজেলার  মিরিকপুর গঙ্গাচরন তপশিলি উচ্চ বিদ্যালয়ের ৮০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জনাব হায়দার আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোছা. আকলিমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: মতিউর রহমান খান,একাডেমিক সুপার ভাইজার জনাব আল-আমীন,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো: লুৎফর রহমান। উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রোকসানা আক্তার ও সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম বিদ্যালয়ের জমিদাতা গঙ্গাচরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রায় শত বছরের পুরনো এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করেন এবং বলেন ছাত্র জীবনটি অত্যান্ত মূল্যবান এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী জীবনটিকে অনেক উপভোগ করা যায়। আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্বে আসবে অতএব তাদের সেইভাবেই প্রস্তুত করতে হবে। শিক্ষক এবং মা-বাবাকে সব সময় শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাদের সম্মানহানী হয় এরূপ আচরণ কখনো যেন আমরা না করি। পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ সকল সহপাঠক্রম বিষয়ে অংশ গ্রহণ করে নিজেকে আগামীর জন্য তৈরি করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।