শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি জেলা শিবির  সভাপতি মো.মাজহারুল ইসলাম এর নেত্বত্বে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয় হয়ে টাংগাইল  প্রেসক্লাবে এসে শেষ হয়। এতে জেলার ১.৫ সহস্রাধিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা শিবির সভাপতি মেধাবী ছাত্রনেতা মো.মাজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,ইসলামী ছাত্রশিবির থাকতে এ দেশের উপর অন্য কোনো দেশের আগ্রাসন চলবে না। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আদর্শ ও সত্যের সঙ্গীন হাতে নিয়ে এগিয়ে যাবে আমরণ। এ দেশের ছাত্রসমাজের মাঝে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদেরকে ইসলামী জীবনবিধান পরিচালনা এবং দেশপ্রেমিক রূপে গড়ে তুলতে ছাত্রশিবিরের এ পথচলা চিরন্তন,ইনশাআল্লাহ।
বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রশিবির সেক্রেটারী মো.আব্দুর রাজ্জাক,জেলা  প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, বায়তুলমাল সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
এসময় নাগরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি মো.তোফায়েল আহমেদসহ জেলা ও উপজেলার ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।