শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম সেনাজোন কর্তৃক আর্থিক সহায়তা বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের আলীকদমে ৩১ বীর আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার আবেদনের প্রেক্ষিতে মাসিক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং) সকালে ৩১ বীর সেনা জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে জোন কমান্ডার বিএ-৭৬১৩ লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম  পিএসসি,( অধিনায়ক ৩১ বীর ) ও বিএ-৭৭৮১ মেজর মঞ্জুর মোরশেদ ( উপ অধিনায়ক ৩১ বীর ) প্রমূখ উপস্থিত ছিলেন।
সত্রে জানায়,পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোন ( ৩১ বীর ) এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসাও এতিমখানা এবং অসহায় মানুষের চিকিৎসার আবেদনের প্রেক্ষিতে মাসিক আর্থিক অনুদান প্রদান করেন। সর্বমোট ৩,১১,৪৯২/- ( তিন লক্ষ এগারো  হাজার চার শত বিরানব্বই টাকা) আর্থিক অনুদান প্রদান করা হয়।
 জোন কমান্ডার  লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম (পিএসসি) বলেন, অত্র ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন অঞ্চলে অসহায় হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপজাতি ও বাঙ্গালী বসবাসরতদের সহযোগিতার হাত বাড়িয়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বজায় থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।