শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কুপিয়ে আহত করার ঘটনায় ২ জন আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  দীঘির পাড় রাঙ্গার এলাকায় কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। বুধবার অভয়নগর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হল উপজেলার দিঘিরপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে লোকমান মোল্লা ও একই গ্রামের জাফর শেখের ছেলে আঃ হালিম শেখ। আটককৃতদের পুলিশ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরন করে। মামলার বিবরনে জানা যায় গত শনিবার তুচ্ছ ঘটনায় অভয়নগর উপজেলা দিঘিরপাড় গ্রামের  মোঃ শাওন শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে  লিখন বিশ্বাসের উপর অতর্কিত হামালা চালায়। তাকে গাছিদা ও রামদা দিয়ে মারাত্মক জখম করে।এসময় ঠেকাতে গিয়ে সোবাহান ও ফাহিম বিশ্বাস আক্রমের শিকার হয় এবং মারাত্মক জখম হয়ে আহত হয়। তাদেরকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে লিখন বিশ্বাস ও সোবাহান বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়। এঘটনায় লিখনের বাবা ফারুক বিশ্বাস বাদী হয়ে গত ৩-২-২০২৫ তারিখ ৮ জনকে আসামী করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার আসামীরা হলেন দিঘির পাড় গ্রামের উজির শেখের শাওন শেখ,আব্দুল হালিম শেখেী ছেলে বাপ্পি শেখ,জাফর শেখের ছেলে হালিম শেখ, মৃত মনিরউদ্দিন শেখের ছেলে উজির শেখ,মোঃমোহাজ্জেল শেখের ছেলে নাজিম শেখ ও বাবু শেখ,হরমুজ শেখের ছেলে জান্নাতুল শেখ,মৃত মুজিবুর ওরপে ধলা মোল্লার ছেলে লোকমান মোল্লা সহ অজ্ঞাত ৫-৬জন। অভিযোগ উঠেছে আসামী পক্ষ বাদীকে  হুমকি দিচ্ছে।এঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, দুই আসামিকে আটক করা হয়েছে, বাকি আসামিদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।