টাঙ্গাইলের বাসাইলে কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সেমিনারের আয়োজন করা হয়।
কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল বাতেন মিয়া এর সভাপতিত্বে ও কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারি মুহাম্মাদ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগ ও থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদ এর ডিন ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা এর প্রধান মুহাদ্দিস শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মসিহুজ্জামান।
সেমিনারে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আল কোরআনে সকল রোগের সুচিকিৎসার তথ্যসহ আধুনিক চিকিৎসার সকল বিষয় ও আল কোরআনে স্বাস্থ্য বিজ্ঞানের বিভিন্ন আলোচনা তুলে ধরেন।