শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ (জিওপি)’র বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) মৌলভীবাজার জেলা শাখার সকল অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
আজ ৫ই ফেব্রুয়ারি সকাল ১১:৩০ মিনিটে জেলার কার্যালয় থেকে মিছিল নিয়ে শহরের চৌমুহনা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ করা হয়।
এসময় দলটির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হানের নেতৃত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  কমিটির নিরাপত্তা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক আবদুন নুর তালুকদার, মৌলভীবাজার-৩ আসনে ট্রাক প্রতিকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী নাহিদা খানম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসাইন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাহিদ, সদর উপজেলার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, রাজনগর উপজেলার সভাপতি শফিকুর রহমান সুন্দর মিয়া, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক তানিম হোসেন রুহিন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতা কিবরিয়া আহমেদ, নুর আহমদ হাসান, রায়হান উদ্দিন, হাফিজ সুমন, জুবায়ের আহমদ সহ গণ, যুব, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।