ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৫ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা গণপাঠাগার ও বই পড়া আন্দোলন নান্দাইলের আয়োজনে উপজেলা সদরে বুধবার (৫ ফেব্রুয়ারি) বন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা গনপাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল হাসেম বক্তব্য রাখেন। পরে নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদরে র্যালী অনুষ্ঠিত হয়। সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫টি পাঠাগার নিজ নিজ সংগঠনের ব্যানার সহ র্যালী ও আলোচনা সভায় যোগদান করেন।
শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫