শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
“সুস্থ দেহ সুস্থ মন’ জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে  ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে  উপজেলার সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট  উচ্চ বিদ্যালয়ের মাঠে, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায়  ক্রিকেট ও ভলিবল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয় আল হালাল ইসলামী একাডেমি এন্ড কলেজ। সহ বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে বিজয়ী হয়।
উক্ত  ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবিরের সভাপতিত্বে অন্যান্য মধ্যে  একাডেমিক সুপারভাইজার নাজমা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালা নিম্ব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলার সকল শরীর চর্চা শিক্ষকগণ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।