৩-ফেব্রুয়ারী সন্ধ্যায় জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর হামলা ও নাশকতার মামলার আসামি জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ।
জামালপুর থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে জামালপুর জেলা জজ আদালতের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফয়সল আতিক সাংবাদিকদের জানান, আসামি আমান উল্লাহ আকাশের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার একাধিক মামলা হয়েছে।ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।