শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের ৮টি আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীদের নাম ঘোষণা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ১২টি উপজেলা নিয়ে গঠিত আটটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলায় প্রাথমিকভাবে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
আটটি আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) অধ্যক্ষ মন্তাজ আলী, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) হুসনে মোবরক বাবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী) প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) ডা.একেএম আব্দুর হামিদ,টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মো.শফিকুল ইসলাম খান।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ  ইজ্জত উল্লাহ। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে প্রাথমিক ঘোষিত সংসদ সদস্য প্রার্থী আহসান হাবীব মাসুদ এ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে টাঙ্গাইলের আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।