শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে মাইন বিষ্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের নাইক্ষংছড়িতে স্থলমাইন বিষ্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার ফুলতলির ৪৮ নাম্বার সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে।
আহত তরিকুল (১৭) কক্সবাজার রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, অবৈধ ভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। এরা বিভিন্ন সময় নাম মাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার এবং এলাকার বাইরের লোকজনকে মিয়ানমারে পাঠায় গরুগুলো আনতে। এবারও চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সরকারের বাহিনী ও বিদ্রোহী বাহিনীর আগে থেকে পুতে রাখা স্থল মাইন বিষ্ফোরনের কবলে পড়ে তরিকুল। এঘটনায় তার বাম পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়! পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই উপজেলার দোছড়ি ও নাইক্ষংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থল মাইন বিষ্ফোরনে ৩ জন আহত হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।