শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রাকিব পাটোয়ারী ও তার সহযোদ্ধাদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সিয়াম হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাকিব পাটোয়ারীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ইর্ষান্বিত হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় একটি চিহ্নিত মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন মিথ্য অভিযোগ এনে তাকে হেয়প্রতিপ্ন করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে নওয়াপাড়ার একটি মেলায় মারামারিকে কেন্দ্র করে তাকে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো একটি মেয়েকে ইভটিজিং করার কারণে একটি ছেলেকে স্থানীয়রা মারতে গেলে রাকিব পাটোয়ারী ও তার সহযোগিরা ঠেকায়, যা সিসি টিভি ফুটেজে স্পষ্ট। এবিষয়ে জানতে চাইলে রাকিব পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করার জন্য তাদেরকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এরপর অভিযোগের প্রমাণ দিতে না পারলে মানহানী মামলা দায়ের করবো। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা অপূর্ব সাহা, জীবন হোসেন, ফাহিম ইসলাম, মারুফ আল হাসান, ফেরদৌস মোল্যা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।