শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা দাউদার মাহমুদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ও তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

দাউদার মাহমুদ সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে সিংড়ায় আগমন করলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলা কোর্ট মাঠে তাকে সংবর্ধনা দেয়া হয়।

সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে দাউদার মাহমুদ বলেন, তৃণমূলের মানুষ আমার প্রাণ, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকা- চলবে। কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি, টেন্ডারবাজি চলবে না। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ উপহার দিয়েছিলো। এজন্য আমি তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, গতকাল ২রা ফেব্রুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দাউদার মাহমুদকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।