শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে সরকারি হাটের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে কুজাইল হাটে সরকারি জায়গা থেকে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, স্থানীয় ইউপি সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এক মাস আগে হাটের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিশ করা হয়েছিল। সেই নোটিশের প্রেক্ষিতে সোমবার এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি, উচ্ছেদের পর সেই স্থাপনার উপকরণগুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রয় করা হবে।

রাণীনগর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হাটে ১২ হাজার ৬ শ’ বর্গফুট জায়গায় চারতলা ভিতের উপর দোতলা পল্লী মার্কেট ভবন নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়। নিচতলায় কাঁচা বাজার ও উপর তলায় ২৪টি দোকান ঘর নির্মাণ করা হবে। যার প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ টাকা। ইতিমধ্যেই দরপত্রের মাধ্যমে মেসার্স সাহারা কনস্ট্রাকশন-ইএসবি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজটি পেয়েছেন। ভবনের নির্মাণ কাজ গত বছরের ১৯ মে শুরু হয়ে ২০২৫ সালের ৩০ আগষ্ট শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের নানা জটিলতার কারণে এখনো কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন বলেন, স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জটিলতার কারণে ভবন নির্মাণের জায়গাটি ফাঁকা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। উচ্ছেদ কার্যক্রম শেষে দ্রুতই ভবন নির্মাণের দৃশ্যমান কাজ শুরু হবে। সবার সার্বিক সহযোগীতা নিয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ভবন নির্মাণের কাজ শেষ করার চেষ্টা করবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।