শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান রুমা সড়কে পিকাপ ও মটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে  ইন চোন ম্রো (১৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
রবিবার (২ফেব্রুয়ারী)  দুপুর দেড়টায়  বান্দরবান-রুমা সড়কের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইন চং ম্রো (১৬) উপজেলার তারাছা ইউপির ৫নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ার চিংয়েন ম্রো”র ছেলে।
আহতরা ওই এলাকার মেনপায় ম্রো”র ছেলে মেন রাক ম্রো (১৪) ও  পিয়াংচা ম্রোর ছেলে তংক্লা ম্রো (১৬)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ইন চং ম্রো, মেন রাক ম্রো ও তংক্লা ম্রো মোটর সাইকেল যোগে রুমা থেকে তাদের দলিয়ান পাড়ায় যাচ্ছিল। মুরুংগো বাজার পৌঁছালে পন্যবাহী একটি পিকাপ (মিনিট্রাক) তাদের চাপা দেয় । এসময় মোটর সাইকেলে থাকা তিন জনের মধ্যে দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে  তাদের উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করালে কতর্তব্যরত চিকিৎসক ইন চং ম্রোকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে গুরুতর আহত মেন রাক ম্রোকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর সুপারিশ প্রদান করেন।
 রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ  সত্যতা নিশ্চিত করে  জানান, দূর্ঘটনায় নিহত ও আহতদের ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পালিয়ে যাওয়ায়  চালককে আটক করা না গেলেও ঘাতক পিকাপটিকে আটক করা হয়েছে । সেক্ষেত্রে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।