শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলের বাংড়ায় বিএনপির অফিস উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংড়ায় কাজী শহীদুল ইসলাম পক্ষের বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংড়া মোড় এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ অফিসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল রানা, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু রায়হান লিটন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) মানিক মোহাম্মদ তোহা, উপজেলা বিএনপির সাবেক প্রচার আব্দুল মান্নান, যুবদল নেতা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আয়নাল জমাদার, কারানির্যাতিত বিএনপি নেতা আলম মিয়া, বিএনপি নেতা মুক্তার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন  কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম।
এদিকে, কাজী শহীদুল ইসলাম পক্ষের নেতাকর্মীদের অভিযোগÑ বাংড়ায় ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনে বাধা দেওয়ার জন্য উপজেলা বিএনপির অপর পক্ষের ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কর্মি সম্মেলনের ডাক দেয়। পরে বিকেলে কর্মি সম্মেলনের জন্য সেখানে গেলে  কাজী শহীদুল ইসলাম পক্ষের নেতাকর্মীদের তুপের মুুখে তারা চলে যায়।
তবে, ইউনিয়ন বিএনপির দাবিÑ বাংড়ায় কোনও কর্মি সম্মেলন ছিল না। কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন নেতাকর্মী বাংড়ায় একটি ঘরে গিয়ে বসেছিল। পরে স্বাভাবিকভাবেই তারা সেখান থেকে চলে গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।