শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস,ষড়যন্ত্রের প্রতিবাদে কালিগঞ্জে কৃষকদলের প্রতিবাদ মিছিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃযুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আঃগফুর,নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিঃযুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর,যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান,কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্র দলের ওমর ফারুক, সোহাগ, ইদ্রিস, নয়ন,সালমান,ফিরোজ, সুব্রত,ওলি, ওসমান, হাবিকুল,রমজান,গোলাম, মনিরুল,মঈন প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের ভিতর দিয়ে গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছেন। এখনও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশের ভিতরে বিভিন্ন স্থানে নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা করছে। এরই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।